Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাজ্যের বার্মিংহাম সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওমর বিন হাদি

Taslima TanishabyTaslima Tanisha
৫:৪৭ pm ১৬, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্ধারিত শর্ত সাপেক্ষে ওমর বিন হাদিকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে সংশ্লিষ্ট শর্ত পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণের পর।

উল্লেখ্য, ওমর বিন হাদির বড় ভাই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গত বছরের ডিসেম্বরে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথা ও ডান কানের নিচের অংশে গুরুতরভাবে আহত হন।

ঘটনার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান আছে।

Tags: ইনকিলাব মঞ্চওমর বিন হাদিদ্বিতীয় সচিব পদবাংলাদেশ সহকারী হাইকমিশনযুক্তরাজ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম