Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জের হাওড়ের অষ্টগ্রাম উপজেলার কুতুবশাহী মসজিদ

Bangla FMbyBangla FM
৬:৩৮ am ০৭, মার্চ ২০২৫
in ভ্রমণ
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ। 

কিশোরগঞ্জের হাওড়ের অষ্টগ্রাম উপজেলায় হযরত পান্ডুয়ায় কুতুবশাহী মসজিদ অবস্থিত। এটি নূর কুতুব আলম এর এক বংশধর ১৫৮৩ খ্রিস্টাব্দে নির্মাণ করেন। নূর-কুতুব-আলম এর সমাধি এবং একলাখী সমাধি সৌধ এর মাঝখানে এটি নির্মিত। ১৫৭৬ খ্রিস্টাব্দে  নির্মিত মুঘুল কর্তৃক নির্মিত হলেও কোণার বুরুজ গুলোর উপরে নির্মিত ক্ষুদ্র গুম্বুজগুলি ছাড়া মসজিদটি আকৃতিতে গৌড়ের সুলতানী মসজিদের অনুরুপ। ছোট গম্বুজ গুলি মোঘল নকশায় নির্মিত বরুজগুলির বৈশিষ্ট্যের পরিচয় বহন করে না। 

যদি এগুলো  মসজিদের ধ্বংসপ্রাপ্ত গুম্বুজগুলি নির্মাণের সময় নির্মিত হয়ে থাকে তাহলে এগুলো মুঘল রীতিতে হওয়া উচিত ছিল। সম্ভবত রাজশাহীর বাঘা মসজিদের ন্যায় ইমারতটিকে মুঘল বৈশিষ্ট্যে রুপ দেয়ার জন্য পরবর্তীকালে এগুলো সংযোজিত হয়েছে। 

মসজিদের উপকরণাদি হচ্ছে ভিতরের দিকে ইট এবং বাইরের দিকে সাধারণ পাথরখন্ড। আকার আকৃতির দিক থেকে এটি গৌড় লক্ষণাবতীর বড় সোনা মসজিদের প্রায় অনুরুপ। এর আয়তন হচ্ছে ২৫.১০ মিটার এবং ১১.৫০ মিটার। পূর্ব দিকে রয়েছ পাঁচটি হিলান ও প্রবেশ পথ এবং উত্তর ও দক্ষিণ পাশের মাঝখানে ১টি করে মোট দুটি জালিকৃত জানালা আছে। মসজিটির মোট গম্বুজ এর সংখ্যা ছিল ১০টি। এগুলো সাধারণ গৌড় রীতির পেন্ডেন্টিভ অনুযায়ী পাথরের বহু বলা কাটা বিশিষ্ট স্তম্ভের উপর নির্মিত।

কিবলা পাশে উপরে খাঁজ বিশিষ্ট খিলানসহ পাঁচটি মেহেরাব আছে। খাঁজ বিশিষ্ট খিলানগুলো এখন ধ্বংসপ্রাপ্ত। প্রধান মেহেরাবের উত্তর পাশে একটি উঁচু মিম্বর আছে যা আদিনা মসজিদের হুবহু অনুরুপ। অভ্যন্তরে স্তরে স্তরে পেন্ডেন্টিভ এর সাধারণ অলংকরণ রীতি প্রকাশ পায়। মসজিটিকে কখনও কখনও সোনা মসজিদ বলেও অভিহিত করা হয় কারণ গৌড় লক্ষণাবতীর বড় ও ছোট সোনা মসজিদের  ন্যায় এর গম্বুজ গুলোও গিল্টি করা ছিল। 

দৃষ্টি নন্দন এ মসজিদটি দেখতে অনেক মানুষের সমাগম ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম