Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে যুবলীগ নেতা আটক

Bangla FMbyBangla FM
৮:৪৯ am ০৮, মে ২০২৫
in অপরাধ
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি – কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিকভাবে প্রবেশের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়াকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (৭ মে) দিবাগত রাতে সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং জিনারাই গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বারও।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেদ মিয়া বুধবার রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়রা টের পায় এবং তাকে ঘিরে ফেলে। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ইউনিয়ন যুবলীগ সভাপতির এমন কর্মকাণ্ডে আমরা হতবাক।”

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযুক্ত সাহেদ মিয়াকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধযুবলীগ নেতা আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম