Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bangla FMbyBangla FM
১২:৩৯ pm ১৬, মে ২০২৫
in সংগঠন
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” — এই মানবিক শ্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এম সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, শিক্ষিকা কামরুন্নাহার লাকি, সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের গত ছয় বছরের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের আরও প্রসার ও সফলতার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত স্বেচ্ছাসেবী সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ১২ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে বিভিন্ন রোগীকে সরবরাহ করে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tags: শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় টেইলার্সে অগ্নিকাণ্ড: ঈদের আগে পুড়ল স্বপ্ন
  • স্বপ্নে কেন বারবার ফিরে আসে প্রাক্তন?
  • আইপিএলে ১৫ বছর বয়সী সূর্যবংশীর যত রেকর্ড
  • শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাঁধা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • সিলেটে ঈদে চামড়া সংগ্রহ, বর্জ্য অপসারণ ও পর্যটক নিরাপত্তায় প্রস্তুত জেলা প্রশাসন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম