Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের শার্শা উপজেলা ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

Bangla FMbyBangla FM
২:৪৫ pm ২৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল

যশোরের শার্শা উপজেলা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আল আমিন উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমানের ছেলে। রাত নয়টায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। 

রোববার ২৩ মার্চ তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, এ ঘটনায় ওই ভুক্তভোগির শ্বশুর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধু তার দুই সন্তান নিয়ে শার্শা খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু ও তারা সম্পর্কে দেবর ভাবি। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। এরমাঝে তার পুত্রবধুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০ টায় বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার এক পর্যায় আল আমিন তার পুত্রবধুর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় পুত্রবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন। পরবর্তিতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগিকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।

Tags: অপরাধধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
  • “তুহিন মাহমুদকে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলো এনসিপি”
  • শ্রীমঙ্গলে লাশ গুম:২৪ ঘণ্টায় আসামি আটক
  • জেলা ফুটবলে সেরা মৌলভীবাজার পৌরসভা ও শ্রীমঙ্গল
  • ‘মা পদক ২০২৬’ সম্মাননা পেলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম