Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনির শ্রীউলায় ইফতার সামগ্রী বিতরণ

Bangla FMbyBangla FM
১০:৪৩ am ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় আশাশুনির শ্রীউলায় এই কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, এবং পরিচালনা করেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। এদিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চিড়া, মুড়ি, ছোলা, চিনি, সেমাই ও খেজুর। ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “আমাদের স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ্ মাহমুদ সাহেব আমাদের মাঝে না থাকলেও, তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে আমরা সবসময় জনকল্যাণমূলক কাজে নিয়োজিত।

এরই ধারাবাহিকতায় এবারও ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সভাপতি আল-আমিন তার সমাপনী বক্তব্যে বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা বরাবরের মতো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এবছর আমাদের লক্ষ্য অন্তত এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। তারই অংশ হিসেবে আজ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোস্তাফিজ, সেলিম, মইনুর, দেলোয়ার, আকাশ, আলামিন, সুমাইয়া প্রমুখ।

বিতরণ কার্যক্রম পরিচালনা করেন আরিফ ও স্বাধীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান। উদারতা যুব ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন আরও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এঙ্গেলসের ‘দ্য কন্ডিশন অব ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড‘ শীর্ষক গ্রন্থ প্রকাশের ১৮১ বছর
  • ঝড়-বৃষ্টিতে অচল বিদ্যুৎ ব্যবস্থা, দুর্ভোগে শরণখোলা-মোড়লগঞ্জের মানুষ
  • নোয়াখালীতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলো ছাত্রদল নেতা
  • অবক্ষয়িত সমাজ ও বিপন্ন মানবিকতা: বাংলাদেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতা এবং সামগ্রিক উত্তরণের পথ: অধ্যাপক দিপু সিদ্দিকী
  • প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম