Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাহে রমজানকে স্বাগত জানিয়ে আলীকদম উপজেলা জামায়াতের মিছিল

Bangla FMbyBangla FM
৫:০৭ am ০২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

আবু ছিদ্দিক, আলীকদম উপজেলা প্রতিনিধি 

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আলীকদম উপজেলা জামায়াতে ইসলামী । আজ শনিবার (১ মার্চ ) আসরের নামাযের পর ক্যান্টিন মোড় থেকে মিছিলটি শুরু করে আলীকদম বাজার প্রদক্ষিণ করে বাজারের নাসির সওদাগরের দোকানের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক ইলাহি। 

তিনি সমাবেশে বক্তব্যে বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে । সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না । আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন । রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই। 

উক্ত স্বাগত মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার সেক্রেটারি   সাদেক মিয়া,১নং আলীকদম ইউনিয়নের সভাপতি মাহমুদুল হক, ৩ নং নয়া পাড়া ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আলীকদম উপজেলা শাখার সভাপতি জনাব মাহমুদুল হাসান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এতে ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারির নেতৃত্বে স্বতঃস্ফূর্ত সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম