Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে বাজার মনিটরিং অভিযানে দুই ফল ব্যবসায়ীর  জরিমানা

Bangla FMbyBangla FM
২:৫১ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া  :  শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমুল্য স্থিতিশীল ও মজুদদারি প্রতিরোধকল্পে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এর   অংশ হিসেবে শুক্রবার  (২৮ ফেব্রুয়ারি)  সকালে শহরের নবীনগর কাঁচাবাজার ও রঘুনাথ বাজার এলাকার ফলের দোবানগুলোতে ভ্রাম্যমান আদলতের  অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে  ২০১৮ সালের  কৃষি বিপনন আইনে ২ জন  ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বেগম। তার সাথে ছিলেন মনিটরিং টিমের সদস্য কালেক্টরেটের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও কৃষি বিপনন কর্মকর্তা ফাতেমা খাতুন। এসময় শেরপুর পৌরসভার বাজার বিভাগের কর্মকর্তা,  এসআই ছামিউলের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন। 

মনিটরিংকালে আইন লংঘনের দায়ে রঘুনাথ বাজার এলাকার দুই ফল ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও বিভিন্ন গরু খাসী, হাঁস মুরগী মাংস বিক্রেতা, ভোগ্যপণ্য ও কাঁচাবাজার এবং অন্যান্য ফলমুলের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার দর, লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। 

এছাড়া ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতিও যাচাই করা হয়। 

একদিনের ব্যবধানে ফলমুল, লেবু, শসা, বেগুনের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং

সহ যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।

জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, নিত্যপণ্য এবং রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের ভেগ্যপণ্যের মুল্য স্পিতি স্থিতিশীল রাখতে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বাজার মনিটরিং অভিযান চলবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।  

  লাল মোঃ শাহজাহান কিবরিয়া

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে আমেনা হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক সৎবাবা গ্রেপ্তার
  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি
  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম