Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১:৫০ pm ১৯, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উত্তর অঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ক্ষেতলাল যুবদলের সদস্য সচিবসহ ক্ষেতলাল থানা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতারা৷ 

এছাড়াও জেলা ছাত্রদলের জয়েন সেক্রেটারির না গোলাম মোস্তফা  উপজেলা সাংগঠনিক সম্পাদক পূজা  উদযাপন কমিটি  পলাশ বর্মন  ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌফিক৷ ইউনিয়ান  ওয়াড  বিএনপির জয়েন সেক্রেটারি বাজিত ইসলাম খোকা৷  ছাত্রনেতা  সাহাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা বলেন, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

বক্তারা আরও দাবি করেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ‘অবৈধ’ প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বসে ‘ইন্ডিয়ান ফর্মুলা’ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তারা শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

Tags: বিএনপির বিক্ষোভ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম