Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাটখিলের কৃতি সন্তান মরহুম আনোয়ারুল আজিম স্মরণে ঢাকায় আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৫:৩৮ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম আনোয়ারুল আজিমের স্মরণে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভ মিলনায়তনে কড়িহাটি হাই স্কুল এক্স-স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল কবির রুমি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী, সিংবাহুড়া গার্লস একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা নাদেরা হায়দার। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অ্যাম্বাসেডর নাসিমা হায়দার, সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল নাসের, মুক্তিযোদ্ধা প্রফেসর গোলাম কিবরিয়া খান কায়কোবাদ এবং প্রবাসী উদ্যোক্তা নুর মোহাম্মদ ভুইঁয়া।

সভায় মরহুম আনোয়ারুল আজিমের শিক্ষাক্ষেত্রে অবদান এবং ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁকে “মানুষ গড়ার কারিগর” হিসেবে সম্মান জানান বক্তারা।

সভায় আরও বক্তব্য রাখেন কড়িহাটি হাই স্কুল ও সিংবাহুড়া গার্লস একাডেমির বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যরা এবং এসোসিয়েশনের নেতারা। উপস্থিত সবার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ১০ শয্যার একটি মাতৃসদন হাসপাতাল ও একটি নার্সিংহোম ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন।

আলোচনা সভাটি ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও প্রেরণার এক ব্যতিক্রমী মিলনমেলা, যেখানে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের জীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠলো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম