Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ১৩, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৫ শিশু হামের লক্ষণ নিয়ে মারা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে হামে আক্রান্ত দুই শিশুই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। শনাক্ত রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৭৬ জনের হাম ধরা পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর বড় অংশই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের একটি বড় অংশও এই বিভাগে।

এদিকে, গত একদিনে ৭১৩ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে আসা ১৭ হাজারের বেশি শিশুর মধ্যে প্রায় ১১ হাজারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যার মধ্যে ২ হাজার ৭০০-এর বেশি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Tags: শিশুস্বাস্থ্য অধিদপ্তরহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখ: কেবলই উৎসব, নাকি বাঙালির আত্মপরিচয়ের পুনর্জন্ম?
  • পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে সারিয়াকান্দি পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা পলাশ মণ্ডল
  • চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: লবি এমপি
  • ফরিদপুরে মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম