Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোনামুখি বিলে ফুটেছে গোলাপি পদ্মের রূপকথা, প্রকৃতির টানে ছুটে আসছেন পর্যটকরা

Bangla FMbyBangla FM
২:২২ pm ১৯, এপ্রিল ২০২৫
in ভ্রমণ
A A
0

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া:

যশোরের শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে অবস্থিত সোনামুখি বিল। বছরের পর বছর পড়ে থাকা নিঃশব্দ এক জলাভূমি, যা এখন পরিণত হয়েছে সৌন্দর্যের এক অপরূপ উৎসে। কাদামাটির বুক চিরে ফুটে থাকা লক্ষ লক্ষ গোলাপি পদ্মফুল যেন জানান দিচ্ছে—প্রকৃতি নিজের মতো করেই ফিরে আসে, ফিরে আসে মুগ্ধতা ছড়াতে।

বৈশাখের খরায় যখন অধিকাংশ জলাশয় শুকিয়ে গেছে, তখন পানিশূন্য এই বিলে চোখ জুড়ানোভাবে ফুটে উঠেছে পদ্মফুল। গোলাপি রঙের পাঁপড়িতে খেলা করে সূর্যের আলো। চারপাশে ভেসে বেড়ায় দেশীয় পাখির কলকাকলি, আর প্রকৃতি যেন আপন ছন্দেই বলে উঠছে—”এই পৃথিবী এখনো সুন্দর।”

সোনামুখির এই অপরূপ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাড়া পড়ে যায় ভ্রমণপ্রেমীদের মাঝে। কেউ মোবাইল ফোনে বন্দি করছেন সৌন্দর্য, কেউবা পেশাদার ক্যামেরায়। টিকটক, ফেসবুক, ইউটিউবে ভেসে বেড়াচ্ছে সোনামুখির গোলাপি পদ্মের দৃশ্য। প্রকৃতির এই জীবন্ত চিত্র যেন হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শান্তির বার্তাবাহী।

বিলের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এসেছেন নানা স্থান থেকে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর আর প্রকৃতিপ্রেমীরা।

ইউটিউবার আসাদুর রহমান বলেন, “প্রথমে ভেবেছিলাম হয়তো কয়েকটা পদ্মফুল দেখা যাবে। কিন্তু এখানে এসে দেখি, কাদামাটিতে যেন পদ্মের সমুদ্র! প্রকৃতির এমন অমোঘ সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে গেছে।”

তিনি আরও বলেন, “দিনকে দিন আমরা প্রকৃতির সৌন্দর্য হারিয়ে ফেলছি। কিন্তু সোনামুখি বিলে এসে মনে হলো, প্রকৃতি এখনও জীবিত। শুধু দরকার আমাদের ভালোবাসা, যত্ন আর সচেতনতা।”

এই বিল যেন একটি জীবন্ত বার্তা—যেখানে প্রকৃতি প্রতিনিয়ত বলে যাচ্ছে, যত্ন না নিলে সৌন্দর্যও একদিন হারিয়ে যায়। তাই দরকার সংরক্ষণ, সচেতনতা আর সম্মিলিত ভালোবাসা।

সোনামুখি বিল শুধু একটি জায়গার নাম নয়—এটি এখন ভালোবাসার প্রতীক, প্রাণের স্পর্শ পাওয়া এক ফুলেল আঙিনা। যেখানে প্রতিটি পদ্ম আমাদের চোখে আর মনে বুনে দেয় প্রশান্তির ছবি।

Tags: যশোরসোনামুখি বিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম