Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

Bangla FMbyBangla FM
৯:৫৪ am ১০, মে ২০২৫
in অপরাধ
A A
0


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন সহকারী শিক্ষক মো. রইস মাস্টারকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

শেষ পর্যন্ত নিরুপায় হয়ে শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

ওসি নাজমুল হাসান জানান, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”

এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবেদক: মো. শেখ ছোবাহান, সদরপুর প্রতিনিধি

Tags: অপরাধস্কুলছাত্রীকে যৌন হয়রানি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ
  • নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল যুবক, মাইক জব্দ
  • যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম