Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে, নির্দেশনা অমান্য করছে পর্যটক ও হাউসবোট মালিকরা

Bangla FMbyBangla FM
১০:১৮ am ২৭, জুন ২০২৫
in ভ্রমণ
A A
0


সিলেট প্রতিনিধি:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর—দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র—এখন পরিবেশগত সংকটের মুখে। হিজল-করচ গাছসহ হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে অনিয়ন্ত্রিত পর্যটন এবং হাউসবোট চলাচলের কারণে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভরা বর্ষায় টাঙ্গুয়ার হাওর নিজের সৌন্দর্যের চূড়ায় পৌঁছায়। মেঘালয়ের পাহাড়ঘেঁষা স্বচ্ছ পানি, নীল আকাশ আর সাদা মেঘের মুগ্ধতা দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। অনেকেই বিলাসবহুল হাউসবোট ও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরে ঘুরে বেড়ান। কেউ হিজল-করচ বনের ভেতর দিয়ে নৌকা চালান, কেউ আবার ওয়াচ টাওয়ার থেকে পানিতে ঝাঁপ দেন, অনেকে উচ্চ শব্দে গানও বাজান—ফলে প্রাকৃতিক পরিবেশে মারাত্মক বিঘ্ন ঘটে।

জীববৈচিত্র্য রক্ষায় গত ২১ জুন সুনামগঞ্জ জেলা প্রশাসন ১৩ দফা নির্দেশনা জারি করে। এর ৫ নম্বর নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়, গাছকাটা, ডাল ভাঙা ও বনজ সম্পদ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও এসব নির্দেশনা উপেক্ষা করে অনেক পর্যটক হিজল-করচ গাছে উঠে ছবি তোলেন ও গানের তালে গাছের ডাল ভেঙে ফেলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ২২ জুন রাতে হাওরের ওয়াচ টাওয়ার ও সংরক্ষিত এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তা উপেক্ষা করে এখনও হাউসবোট মালিকরা হাওরের গভীরে পর্যটক নিয়ে চলাচল করছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত এলাকায় হাউসবোট প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: টাঙ্গুয়ার হাওর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম