Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন সালাহউদ্দিন, শেখ হাসিনাসহ অভিযুক্ত ৭ জন

Bangla FMbyBangla FM
৬:১৭ am ০৩, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:
নিজেকে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন।

এর আগেও, ২০২৩ সালের ১৫ অক্টোবর তিনি গুম-সংক্রান্ত কমিশনে একই অভিযোগ জমা দিয়েছিলেন।

অভিযোগ জমা দিয়ে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন,

“গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাতে আমি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছি। তবে এতদিনেও গুমের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় আমি গভীরভাবে ক্ষুব্ধ।”

তিনি বলেন,

“সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্ব হলো—আইনের বাইরে কাউকে না রাখা এবং গুম-খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ করা।”

নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন জানান,
২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে সশস্ত্র ব্যক্তি তুলে নিয়ে যায়, যারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েছিল। এরপর ৬১ দিন নিখোঁজ থাকার পর, ১১ মে ভারতের মেঘালয়ে তার সন্ধান মেলে। সেখানে ফরেনার্স অ্যাক্টে মামলায় গ্রেপ্তার হন তিনি। তবে ২০১৮ সালে ওই মামলায় খালাস পেলেও ভারতের আপিলের কারণে এখনও সেখানেই অবস্থান করছেন।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালশেখ হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার
  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম