Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারী-১ এর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

Bangla FMbyBangla FM
7:54 am 06, March 2025
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গেল বছরের ৫ আগস্ট পতিত সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে সেখানেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি।

তিনি আরও জানান, সাবেক এমপি আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়া নীলফামারীর ডিমলায় হত্যা চেস্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেস্টা ( মামলা নং২২, তারিখ ১৭-০৯-২৪) মামলার আসামি তিনি।

পুলিশ কমিশনার জানান, আফতাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ছিলেন। এছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। তাকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম