Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলমান উত্তেজনা  মুখে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

Bangla FMbyBangla FM
১১:৫০ am ৩০, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

কাশ্মীর ঘিরে নতুন করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র।

 পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে।

ভারতের পক্ষ থেকে এই উত্তেজনার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। অপরদিকে, পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

ভারতের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু না বললেও, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

একজন পাকিস্তানি মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ব্রুস কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেননি। তবে জানান, ইসলামাবাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দাঈশ (আইএস) সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেফতারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ব্রুস বলেন, ঘটনাটি যখন ঘটেছিল, তখন আমরা তা গভীরভাবে প্রশংসা করেছি।

তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন তিনি।

ব্রুস বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হলো দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ চালিয়ে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম