Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার

Bangla FMbyBangla FM
১:৪৫ pm ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
“এটি শুধু রাস্তা নয়, আমাদের বাঁচার পথ”—মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের শতভাগ মনিপুরী মুসলিম অধ্যুষিত গ্রাম পশ্চিম কান্দিগাঁও-এর কয়েকজন তরুণ এমনই ক্ষোভ ও প্রত্যয় নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তায় নেমেছেন।

আদমপুর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে থেকে শুরু হওয়া পশ্চিম কান্দিগাঁও সড়কটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েকশ মানুষ যাতায়াত করলেও সংস্কারের অভাবে এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে যাওয়া সড়কে স্কুলগামী শিশুরাও হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে কোমর পর্যন্ত।

উন্নয়নের আশায় এ বছরের শুরুতে স্থানীয়রা উপজেলা পরিষদে লিখিত আবেদন জমা দেন। কিন্তু কাজ শুরু না হওয়ায় হতাশ হয়ে এবার নিজেরাই কোদাল, টুকরি নিয়ে নেমে পড়েছেন মেরামতে। গত দুই দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবীণ ও তরুণরা একত্রে কৃষি জমি থেকে মাটি এনে সড়কটি সংস্কার করছেন। এতে করে আপাতত হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে, যদিও বৃষ্টিতে আবার তা কাদায় পরিণত হয়েছে।

গ্রামের প্রবীণ লেখক ও মনিপুরী ভাষার গবেষক হাজী আব্দুস সামাদ বলেন, “এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না। আমরা না দেখলে কে দেখবে?”
আর এক প্রবীণ বাসিন্দা আব্দুল কাদির বলেন, “দীর্ঘদিন অবহেলিত এ রাস্তায় আজও কারো নজর পড়েনি। এখন গ্রামবাসীই দায়িত্ব নিয়েছে।”
তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে টেকসই উন্নয়নের দাবি জানান।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এ বিষয়ে জানান, “রাস্তাটি আগে একাধিকবার সংস্কার করা হলেও বন্যার কারণে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়েই কাজ শুরু হবে।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকে আর কষ্ট করতে হবে না।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম