Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Bangla FMbyBangla FM
১:১৭ pm ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় “অধিকার, সমতা, ক্ষমতায়ন নরী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এতে সূচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। এছাড়া সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু ও ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত।


কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ফাতেমা আক্তার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এছাড়া একাত্তর মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থী সাহেলা আক্তার নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান তার বক্তব্যে বলেন, “নারী ও কন্যাদের উন্নয়ন এবং তাদের জন্য সমতা নিশ্চিত করা আমাদের সমাজের জন্য অপরিহার্য। এটি শুধু নারীর অধিকার নয়, একটি সুষ্ঠু এবং সমতাভিত্তিক সমাজ গড়ার পথ।” তিনি আরও বলেন, “নারী ক্ষমতায়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের পাশাপাশি, আমাদের সবাইকেই এই প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।”


এসময়, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মাসুদ আলম, নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায়, নারী দিবসের গুরুত্ব ও নারী সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ক্যাপশনঃ- আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে হিরোইন সহ নারী মাদক কারবারি আটক
  • মেডিকেল শিক্ষার্থীকে গুলি: প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
  • লালমনিরহাটের চাপারহাট গরুর হাটে অতিরিক্ত টোল আদায় ও রসিদ না দেওয়ার অভিযোগ
  • বনজীবী নিহতের ঘটনায় ফরেস্ট অফিসে হামলা, আহত ৫
  • মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম