Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

Bangla FMbyBangla FM
৫:১৩ am ২১, মে ২০২৫
in অপরাধ
A A
0

মো গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

অনলাইন জুয়া খেলে নি:স্ব অনেক পরিবার । রাজশাহীর তানোরে দিন দিন বেড়েই চলেছে প্রকাশ্যে এজেন্টের মাধ্যমে ওয়ান এক্সবেট নামের ক্যাসিনো জুয়া খেলা। এ জুয়া খেলায় ছোট বড় কেউ যেন বাদ নেই। বাড়িঘর,জায়গা জমি বিক্রি করে এ ক্যাসিনো জুয়া খেলে নিঃশ্ব হয়ে পড়েছে অনেক পরিবার। তবুও যেন টনক নড়ে না প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাদের। জানা গেছে, এ ক্যাসিনো জুয়া খেলা তানোর উপজেলা জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। শিক্ষিত সমাজ থেকে শুরু করে খেটে খাওয়া কৃষক শ্রমিক পর্যন্ত এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত হয়েছে পড়েছে।

বিশেষ করে তানোর পৌর সদর ও কামারগাঁ ইউনিয়নে বেশি পরিমাণে মানুষ এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত। তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র তানোরের বিভিন্ন পয়েন্টে ওয়ান এক্সবেট জুয়া খেলার টাকা আইডিতে লোড দেয়ার জন্য উর্তিবয়সের শিক্ষিত যুবকদের এজেন্ট নিয়োগ করা হয়েছে। এসব এজেন্টদের কাজ দিনরাত শুধু আইডিতে টাকা লোড দেয়া। তারা স্থানীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। ফলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওয়ান এক্সবেট জুয়া খেলায় মানুষদের কে আসক্ত করে চলেছে ক্যাসিনো এজেন্টরা।

ওয়ান এক্সবেট খেলে নিঃশ্ব হওয়া যুবক তানোর পৌর সদর গোল্লাপাড়া গ্রামের সিএনজি চালক আকতার হোসেন,ফিটু,আলমগীর হোসেন ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের দুলালের পুত্র রাজু। তারা এ ওয়ান এক্সবেট ক্যাসিনো জুয়া খেলতে গিয়ে সর্বশ্ব হারিয়েছেন। নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন জানান, এ ক্যাসিনো জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন, তানোর পৌর সদর ব্যাক মোড়ের সিএনজি চালক হাবিব ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের জামালের পুত্র সবুজ,মুকুলের পুত্র নাহিদ,ময়াজের পুত্র ফারুক সহ নিলিন নামের কয়েকজন।

এচক্রটি ক্যাসিনো খেলায় আসক্ত ব্যাক্তিদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা পয়সা ও সোনাদানা। সচেতন মহলের মন্তব্য, এখুনি এদের রোধ করা না গেলে আগামী প্রজন্ম চরম অবনতির দিকে যাবে। এখুনি সময় দ্রুত প্রশাসনকে এদের লাগাম টেনে ধরতে হবে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, এসব বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অনলাইন জুয়াঅপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্যকে জনগনের দোড়গোরায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
  • ঢাকায় বিশ্বকাপ নায়ক ওজিল
  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম