Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে

Bangla FMbyBangla FM
৯:৫৫ am ২০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, উপকূলীয় প্রতিনিধি,দক্ষিণাঞ্চল :

পটুয়াখালী জেলাসহ দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায়  ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে চরাঞ্চলে ডায়রিয়া প্রকোপ বেশি। জেলার সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। খোজ নিয়ে জানাগেছে  জেলায় জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১১২ জন। হঠাৎ করে গরম পরে শীত এবং বৃষ্টি হওয়ার জলবায়ু পরিবর্তনে ডায়রিয়া প্রকোপ দেখা যায়

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৭২ জন রোগী। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, গলাচিপায় ১৭ জন, বাউফলে ১৫ জন, মির্জাগঞ্জে ৮ জন, দশমিনায় ৭ জন, কলাপাড়ায় ৩ জন এবং দুমকিতে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে হাসপাতালের পরিসংখ্যান ছাড়াও আরও অনেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু গত এক সপ্তাহেই জেলায় ৪৫৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন, আর গত এক মাসে এই সংখ্যা ছিল ১ হাজার ৫৯৮ জন।

খোজ নিয়ে জানাগেছে,  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডের ২১টি বেডে চিকিৎসা নিচ্ছেন ৭১ জন রোগী। বেডের সংকটে বারান্দা, চলাচলের পথ এমনকি টয়লেটের সামনেও বিছানা দেওয়া হয়েছে। অনেক জায়গায় এক বেডে দুই থেকে তিনজন রোগীকে শুয়ে থাকতে দেখা গেছে। চিকিৎসকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় না থাকায় রোগীদের সুস্থ হতে সময় বেশি লাগছে। 

Tags: ডায়রিয়ার প্রকোপদক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম