Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে শুরু শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মাহফিল

Bangla FMbyBangla FM
৫:২৪ am ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট প্রতিনিধি :
আজ রবিবার থেকে সিলেটে শুরু হচ্ছে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক ওরস মাহফিল। হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত এ মাহফিলে দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুরাগী ও আউলিয়াপ্রেমীরা অংশ নিচ্ছেন।

ইতোমধ্যে শুক্রবার রাত থেকেই ভক্তদের আগমন শুরু হয়েছে। মাজার প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে—তিল ধারণের ঠাঁই নেই। আয়োজনে রয়েছে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত এবং শিরণি বিতরণ। মানত অনুযায়ী দান করা হয়েছে টাকা-পয়সা, গরু ও ছাগলও।

ওরস সফল করতে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। মাজার প্রাঙ্গণে শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, “ওরস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ, সিসি ক্যামেরা এবং মোবাইল টিম থাকবে সতর্ক অবস্থানে।”

তিনি আরও বলেন, মোবাইল ফোন ছিনতাই বা প্রতারণা রোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সন্দেহভাজন কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদিম মুফতি নিহাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

ওরসকে কেন্দ্র করে সিলেট শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে নিরাপত্তার পাশাপাশি ভক্তদের স্বাস্থ্যসচেতনতা ও শৃঙ্খলার দিকেও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Tags: ওরস মাহফিলশাহজালাল (রহ.)
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি
  • নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম