Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশা মনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Bangla FMbyBangla FM
৭:০৩ am ১৭, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

ক্রাইম রিপোর্টার:
রংপুরে আলোচিত আশা মনি হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান হাসুকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। গত ১৫ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিঠাপুকুর থানার মৌলভীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মিঠাপুকুর থানা পুলিশ তাদের সহায়তা করে।

গ্রেফতারকৃত মোখলেছুর রহমান হাসু (২৯) রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শা বলরামপুর গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে।

আশা মনি হত্যা মামলা রংপুর কোতয়ালি থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ১১(ক)/৩০ ধারায় দায়ের করা হয়।

মামলার পটভূমি:

মামলার বিবরণে জানা যায়, চার বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী পারিবারিকভাবে মোছাঃ আশা মনির (২২) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোখলেছুর রহমান হাসু। বিয়ের পর তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।

তবে বিয়ের পর থেকেই হাসু ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে আশা মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। মেয়ের সুখের কথা চিন্তা করে বাদী তার জামাতাকে ৫০,০০০ টাকা এবং প্রায় ৩০,০০০ টাকার আসবাবপত্র দেন।

কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। গত ৩১ মার্চ রাত ১১টার দিকে যৌতুকের ১ লাখ টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় হাসু ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দেশীয় তৈরি ধারালো চাইনিজ কুড়াল দিয়ে স্ত্রী আশা মনির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

পরিবারের সদস্যরা এসে মুমূর্ষু অবস্থায় আশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সকাল ৭টায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে ন্যায়বিচারের স্বার্থে যথাসময়ে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।

Tags: অপরাধআশামনিক্রাইমনিউজযৌতুকনির্যাতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম