Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের নিচু মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

Bangla FMbyBangla FM
১:০০ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0


পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের চারপাশে রাস্তা ও বাড়িঘর তুলনামূলক উঁচু হওয়ায় মাঠের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। প্রধান ফটকে কাদা জমে থাকায় বিদ্যালয়ে প্রবেশ করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বৃষ্টির দিনে শ্রেণিকক্ষে যেতে গিয়ে জামাকাপড় নষ্ট হয়ে যায়, বই-খাতাও ভিজে যায়।

এক শিক্ষার্থী জানায়, “মাঠ অনেক নিচু। বৃষ্টি হলেই ক্লাস শুরু হওয়ার আগের সমাবেশ হয় না, খেলাধুলাও করতে পারি না। এখন গ্রীষ্মকাল, তাতেই এই অবস্থা। বর্ষায় তো বিদ্যালয়ে আসাই কঠিন হয়ে যাবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ১,৫০০ শিক্ষার্থী রয়েছে। এটি একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রও। কিন্তু মাঠ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ছাত্রীরা কষ্ট করে ক্লাসে যায়, জামাকাপড় নোংরা হয়, চলাফেরায় বিঘ্ন ঘটে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পরই এই সমস্যাটি চোখে পড়ে। মাঠ নিচু থাকলে ছাত্রীরা প্রথম সমাবেশ, খেলাধুলা ও ক্লাসে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। এ নিয়ে প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর মাঠ উঁচু করার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। যতদিন আমি দায়িত্বে আছি, বিদ্যালয়ের এই সমস্যা সমাধানে কাজ করে যাবো।”

বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা দ্রুত মাঠ উন্নয়ন করে সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

Tags: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম