Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিমল সরকারের “খুঁজে বেড়াই” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:০৩ am ২৩, মার্চ ২০২৫
in বিজ্ঞান প্রযুক্তি
A A
1

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): প্রখ্যাত কবি বিমল সরকারের নতুন কাব্যগ্রন্থ “খুঁজে বেড়াই”-এর মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) “কালের চিঠি” অনলাইন নিউজ পোর্টাল ও প্রকাশনীর উদ্যোগে গাইবান্ধার তুলসীঘাটে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে কবি সরোজ দেব ও সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক মশিহার রহমান খান এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির নতুন কাব্যগ্রন্থের প্রকাশ উদযাপন করা হয় এবং ইফতার মাহফিলে আগত অতিথিরা মিলিত হন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাসরিন রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সহ-সভাপতি শাহ্ মো. আবু আউয়াল রিজু, সাধারণ সম্পাদক শামীম সরকার, কোষাধ্যক্ষ শিমুল কর এবং এনটিভি অনলাইনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান ফিলিপস্।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সাকির হায়দার পিয়াস, কালের চিঠি প্রকাশনীর সম্পাদক ওয়াজেদ হোসেন জ্বীম, কালের চিঠি নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক তাসলিমুল হাসান সিয়াম, বার্তা সম্পাদক শামসুর রহমান হৃদয়, রায়হানুল ইসলাম কাজল, সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা কবি বিমল সরকারের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তার নতুন কাব্যগ্রন্থ পাঠকদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন।

Tags: ইফতার মাহফিলমোড়ক উন্মোচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম