Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫২ pm ১৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা শুরু হয়।

​উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম দিন শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

​সারাদেশে গত ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হলেও পাহাড়ে বর্ষবরণ উৎসব (বৈসাবি) চলায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন,
​”পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানের কারণে আমরা সাধারণ সূচির চেয়ে ২ দিন পিছিয়ে আজ থেকে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।”

​পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। ​এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার।

​কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, হল সুপার রতন চন্দ্র দাশ। তীব্র গরম উপেক্ষা করেও পরীক্ষা কেন্দ্রের বাইরে শত শত অভিভাবককে তাঁদের সন্তানদের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: শিক্ষাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম