Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিভ্রান্তিকর পোস্টার ঘিরে বলধারা বাজারে উত্তেজনা, এলাকাবাসীর তীব্র নিন্দা

Bangla FMbyBangla FM
৭:১৪ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা বাজার ও আশেপাশের এলাকায় সম্প্রতি কিছু বানোয়াট ও বিভ্রান্তিকর পোস্টার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

জানা যায়, অজ্ঞাত কিছু ব্যক্তি গতকাল গভীর রাতে বলধারা বাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগিয়ে স্থানীয় দুই পরিচিত ব্যক্তি—শেখ আব্দুল জলিল কোম্পানি ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গনি আলী (গর্জন মেম্বার)—এর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেন।

পোস্টারে উল্লেখ করা হয়, শেখ আব্দুল জলিল কোম্পানি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও রাজনীতির সাথে জড়িত, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং তার ব্যবসায়িক পরিধির কারণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচিতি থাকলেও তিনি কোনো রাজনৈতিক পদে অধিষ্ঠিত নন এবং সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন।

স্থানীয়রা জানান, শেখ জলিল কোম্পানি একজন ধর্মভীরু ও সজ্জন ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে ব্যবসার মাধ্যমে জীবনযাপন করে আসছেন। অন্যদিকে, ইউপি সদস্য মোঃ গনি আলীও একজন সৎ ও জনকল্যাণমুখী জনপ্রতিনিধি, যার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর।

এলাকাবাসী বলেন, “এই ধরনের মনগড়া পোস্টার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভালো মানুষের সম্মানহানি ঘটায়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম