Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৭ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পণ্য আদায় না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ীরা জানান, বিভিন্ন জেলায় কৃষিপণ্য পরিবহন ও বিক্রির ক্ষেত্রে ওজন ঘাটতি ও বাড়তি পরিবহন খরচের কারণে তারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পণ্য গ্রহণ করে আসছেন। তবে প্রশাসন ও সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা ভবিষ্যতে নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করবেন।

অন্যদিকে কৃষকরা বলেন, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে বর্তমানে তাদের ব্যয় অনেক বেড়েছে। ফলে বাজারে প্রতি মণে ২ থেকে ৩ কেজি অতিরিক্ত পণ্য নেওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রথা বন্ধে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে সভায় উপস্থিত কৃষক, ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত পণ্য আদায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি এনামুল করিম জকি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, রাজবাড়ী জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেনজির আহমেদ, শহীদওহাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়াসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের হাট-বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কৃষকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালে যাচাইবিহীন সংবাদ ও ‘হলুদ সাংবাদিকতা’র বিরুদ্ধে মানববন্ধন
  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম