Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে কালুখালীতে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৬ pm ২০, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

এনজিও সংগঠন সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর কালুখালীতে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় কালুখালী সিএসএস কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে মা ও শিশু রোগ বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার গাইনি অ্যান্ড অবস (এমবিবিএস, ঢাকা; এফসিপিএস শেষ পর্ব), ডা. রুতাবা রহমান লিমা। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালুখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন এবিএম রমজান গাজী এবং শাখার সকল লোন অফিসারবৃন্দ।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী মহোদয় আজীবন অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার উদ্যোগেই সিএসএস-এর মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, “আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও মানবিক দর্শনকে ধারণ করেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। এই উদ্যোগের মাধ্যমে তিনি আমাদের মাঝেই বেঁচে থাকবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
  • সাতক্ষীরায় ডক্টর্স প্রিমিয়ার ক্রিকেট লিগে স্পন্দন ও ট্রমা সেন্টারের জয়
  • বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
  • বরিশালে শেষ হল চরমোনাইর বাৎসরিক ফাল্গুনের মাহফিল
  • ২০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম