Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় গণঅধিকার পরিষদ সভাপতিকে অব্যাহতি

Nuri JahanbyNuri Jahan
১০:২৩ am ২৫, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
নিজ দলীয় আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফারুক ফকিরকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) সকালে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক আলামিন হোসেন লিখন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিত্মতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা উপজেলা গণঅধিকার পরিষদের আলোচনা সভায় অনাকাঙ্খিত একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উক্ত বিশৃঙ্খলায় বিভিন্ন মাধ্যমে পাওয়া সুত্র অনুয়াযী বা উপস্থিত কর্মকাণ্ড পরিলক্ষিত হয় যে সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকিরের সরাসরি ইন্দনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে আলোচনা সভাটি পণ্ড করে দেওয়া হয়। উপরোক্ত বিষয় ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকিরকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতি পাওয়ার পর সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফারুক ফকির বলেন, সম্প্রতি সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভায় ঘটে যাওয়া মারামারির ঘটনায় কোনোভাবেই আমার সম্পৃক্ততা নেই। বরং আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। নইলে আরো বড় ধরণের ঘটনা ঘটে যেত। তারপরেও যেহুত আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, বিষয়টি আমি সাংগঠনিকভাবে মোকাবেলা করবো।

উল্লেখ্য, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী। গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কে দলীয় কার্যালয় এক আলোচনা সভা চলাকালে ব্যানারে নাম লেখা নিয়ে এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ হোসেন ও ফারুক ফকিরের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়। এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম