Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ০৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটের ফলাফল নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। একইসঙ্গে তিনি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন।

শনিবার (৯ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতায় গিয়ে একটি পক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার পথে হাঁটছে। জনগণের বড় অংশের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

মিয়া গোলাম পারওয়ার আরও দাবি করেন, নির্বাচনের আগে নেওয়া অবস্থান ও পরবর্তী সিদ্ধান্তের মধ্যে অসঙ্গতি রয়েছে। তার মতে, গণভোট ও জাতীয় ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে আঞ্চলিক বৈষম্য তৈরি করা উচিত নয়। যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি বিশেষভাবে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে বলেন, এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় তিনি উন্নয়ন পরিকল্পনায় বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবিগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

Tags: গণভোটগোলামপরওয়ারসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির হাই-অ্যালার্ট, টহল ও নজরদারি জোরদার
  • নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, ইমাম গ্রেফতার
  • পাইকগাছায় চিংড়ি ঘেরে মর্মান্তিক মৃত্যু
  • সরকারি বাংলো ওসির দখলে, বিদেশি মেহমানদের স্থান সংকুলানে ভোগান্তি
  • সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম