Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘শ্রাবণের মেঘগুলো’ রিল বিতর্কে পাশে দাঁড়িয়েছেন সারাদেশের শিক্ষকরা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩১ pm ২৭, জুলাই ২০২৬
in Lead News, সোশ্যাল মিডিয়া
A A
0
রিল ভিডিও বিতর্কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিউটি রানী, পাশে দাঁড়িয়েছেন সারাদেশের শিক্ষকরা

রিল ভিডিও বিতর্কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিউটি রানী, পাশে দাঁড়িয়েছেন সারাদেশের শিক্ষকরা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিউটি রানী পালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা একটি সাধারণ রিল ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে নেতিবাচক ও বিকৃতভাবে প্রচার করার পর চরম মানসিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এই শিক্ষক।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি শাড়ি পরিহিত অবস্থায় বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার একটি রিল ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ২০১৬ সাল থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করা এই শিক্ষক। পরবর্তীতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি পেজ থেকে এডিটেড অডিও যুক্ত করে এটিকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ হিসেবে প্রচার করা হয়। এ ঘটনার পর বিউটি রানী পাল ভিডিওটি সরিয়ে নিলেও স্থানীয় কিছু ব্যক্তি ও পেজ তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত হেনস্তা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সাইবার বুলিং ও সামাজিক অবমাননার অভিযোগে ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।

এদিকে স্থানীয় কিছু মানুষ নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালেও সারাদেশের শিক্ষক, সংস্কৃতিপ্রেমী, লেখক ও সচেতন নাগরিকেরা বিউটি রানী পালের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। এমনকি দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা একই কায়দায় বিদ্যালয়ের সামনে রিল ভিডিও ধারণ করে প্রকাশ করে অভিনব উপায়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

ঘটনা প্রসঙ্গে সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ জানান, বিষয়টি তারা অন্যায় হিসেবে দেখছেন না এবং কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়েছেন, রিল ভিডিও পোস্ট করা বা গান গাওয়া কোনো অন্যায় নয় এবং এতে কোনো অশ্লীলতা নেই।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, শিক্ষকের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এসএসসি ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা
  • দেশে ৬ মাসে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা: ৪৪ জন নিহত
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা
  • ‘শ্রাবণের মেঘগুলো’ রিল বিতর্কে পাশে দাঁড়িয়েছেন সারাদেশের শিক্ষকরা
  • ৩ দিনের ব্যবধানে বাড়ল সোনা ও রুপার দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম