Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে শ্বশুরের গোপন অঙ্গ কাটলেন পুত্রবধূ

Bangla FMbyBangla FM
৬:৪৭ am ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গে ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বউ ফাতেমা বেগমের (৩০) বিরুদ্ধে । এ ঘটনায় পুলিশ রাতেই ওই ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শাহ জামাল প্রামাণিক (৬৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছ গ্রাম এলাকায়।

ছেলের বউ ফাতেমা বেগম জানান, অনুমান পনেরো বছরে আগে তার শ্বশুরের বড় ছেলে মনির প্রামাণিকের সাথে বিয়ে হয়। সেই থেকে একই ইউনিয়নের বারোপাইকার গড় এলাকায় তিন সন্তান নিয়ে স্বামীর বসতবাড়িতে বসবাস করছিলেন। তাঁর স্বামী পেশায় একজন শ্রমিক। পরে, সেখানে থাকা অবস্থায় স্বামী প্রায় দুই-তিন লাখ টাকা ঋণ হয়। গত দুই মাস আগে তাঁর স্বামী সেই বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন। পরে থাকার জায়গা না থাকায় শ্বশুর তাঁর নিজের বাড়িতে তাদেরকে নিয়ে আসেন এবং রান্না ঘরের এক পাশে থাকার ব্যবস্থা করে দেন।

সেসময় তাঁর স্বামী মনির তিন সন্তানসহ তাকে রেখে কাজের জন্য অন্য জেলায় চলে যান। তার কিছুদিন পর থেকে শ্বাশুড়ি ও শ্বশুরের সাথে থাকার জায়গা নিয়ে ঝগড়া হতো এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলতো।প্রায়ই তার সাথে অনৈতিক কাজ করে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতো। সাত দিন আগে তার স্বামী মনির বাড়ি ফিরে আসেন। এ নিয়ে গত তিনদিন ধরে আরো চরম আকার ধারণ করে। গেল শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুর শাহজামাল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর তাকে টেনে শোবার ঘরে নিয়ে যায় এবং অনৈতিক কাজ করার চেষ্টা করে। সেসময় আগে থেকে নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুর শাহজামালের পুরুষাঙ্গ কেটে দেন।

পরে, তাঁর চিৎকারে লোকজন ওই ঘরে গিয়ে শাহজামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবীব বলেন, শনিবার রাত পৌনে ১০ টায় আহত শাহজামাল প্রামাণিককে তাঁর পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। তাঁর পুরুষাঙ্গের গোড়ার দিকের প্রায় ৪ সেন্টিমিটার অংশ কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দেয়া হয়েছে। তিনি এখন  পর্যবেক্ষনে আছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় শাহজামাল প্রামাণিক নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শাহজামাল প্রামাণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহজামাল প্রামাণিকের ছেলের স্ত্রীকে থানায় নেয়া হয়েছে।

মনোয়ার বাবু,
ঘোড়াঘাট, দিনাজপুর
তাং- ০৯.০২.২৫ ইং
০১৭১২-৮৭৩১৯৩

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মা-বাবাকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা
  • পাখিরা চেয়েছিল নিরাপদ আশ্রয়, মানুষ নামল উচ্ছেদের নোংরা খেলায়!
  • রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • সমঝোতা লঙ্ঘন করলে ‘দ্রুত ও চূড়ান্ত’ জবাবের হুঁশিয়ারি ইরানের
  • রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম