Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়মে চারজন চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৩ pm ০১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধন সনদ প্রদান কার্যক্রমে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন—সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান এবং কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়া।

জানা গেছে, জন্মনিবন্ধন সনদ ইস্যুর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, “জন্মনিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে জন্মনিবন্ধন সেবা প্রদানে শৃঙ্খলা ফিরে আসবে এবং অনিয়ম কমে আসবে।

Tags: চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েটের তিন বিভাগ
  • শরীয়তপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
  • শরীয়তপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত স্বামী-স্ত্রী
  • ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ ও জামায়াত নেতার পাল্টাপাল্টি অভিযোগ
  • এনডিএম এর নতুন মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম