Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর

Bangla FMbyBangla FM
১:২১ pm ২২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:

সুপেয় পানি নিশ্চিতে পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি জানিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলবাসী।

শনিবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি ও স্থানীয় জনগোষ্ঠী আয়োজিত ‘বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের পানির অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক জনমতামত অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।  

উপকূলীয় অঞ্চলে পানির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পানি পণ্য নয় –অধিকার। প্রত্যেকের উচিত পানির অপচয় রোধ করা, বৃষ্টির পানি সংরক্ষণ করা এবং দূষণ কমানোর জন্য উদ্যোগ নেওয়া। স্থানীয় প্রাকৃতিক খাল, দীঘি, পুকুর উন্মুক্ত রাখা এবং পুনঃসংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা। টেকসই ভবিষ্যতের জন্য পানির সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে সচেতন হতে হবে, পানি সংরক্ষণে উদ্যোগ নিতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুলতলী কৃষক সংগঠনের সভাপতি সুজিত সরদার।

আরও উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সবুজ সংহতি’র সদস্য সরমা রানী, সুজাতা রানী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি গৌতম মন্ডল প্রমুখ।

Tags: উপকূলবাসীপানির উৎসসংরক্ষণের দাবিসুপেয় পানি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম