Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: মন্ত্রী ডা. জাহিদ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৯ pm ১২, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন এমপি বলেছেন, নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আজ সময়ের দাবি। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জাতির ইতিহাস বিকৃত ও আড়াল করার চেষ্টা হয়েছে। ফলে তরুণ প্রজন্মের একটি অংশ প্রকৃত ইতিহাস সম্পর্কে বিভ্রান্ত হয়েছে। গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল সচেতন নাগরিকের দায়িত্ব আগামী প্রজন্মকে সত্য ও নির্ভুল ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাজনীতি করেছেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ নেননি।

তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও তাদের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মূলত কৃষি, তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস) এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ওপর দাঁড়িয়ে আছে। এই তিন খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছিল গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে হৃদরোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা জিয়া হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতে হৃদরোগ চিকিৎসা ও গবেষণার প্রসারে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোয়াংছড়িতে পিআইও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • মেধা ও উদ্ভাবনে এগিয়ে যাবে বাংলাদেশ
  • পবিত্র মক্কায় বায়তুশ শরফের ত্রিরত্নের ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
  • ২০ ইঞ্চির জীবনে বিশাল লড়াই: ব্রাহ্মণপাড়ার কামালের অন্তহীন জীবনযুদ্ধ
  • সংসদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম