Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে ফলদ বৃক্ষের চারা বিতরণ, সবুজ পরিবেশ গঠনে সচেতনতার আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ১৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

এস কে রাসেল দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং টেকসই সবুজ সমাজ গঠনের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এড্রা বাংলাদেশের বাস্তবায়নাধীন “বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিজ (বিআরসি)” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। গাছ মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শুধু বৃক্ষরোপণ নয়, লাগানো গাছের সঠিক পরিচর্যার বিষয়েও সবাইকে গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিতা বড়ুয়া বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রত্যেক পরিবারকে বাড়ির আঙিনা ও আশপাশে ফলদ গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় তন্ময় রায় বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীকে আরও পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল হিসেবে গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, চারা বিতরণের পাশাপাশি এগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ক্যাশিয়ার সজীব মিন্জী, সিডিও ঝর্ণা বেগম, জীবন নাহার, সিডাব্লিও মহারানী হালদার, প্রিয়াংকা ইসলাম, রাবেয়া বোসরী, রূপালী বেগম, শিরিন আক্তার এবং অফিস কেয়ারটেকার প্রদীপ সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আম, পেয়ারা ও লেবুর চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে আয়োজকরা সবাইকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া এবং লাগানো গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Tags: দৌলতপুরবৃক্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে ইসলামী ব্যাংক
  • চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য আদিবাসী পল্লী
  • অপু-বুবলীকে এক করল ‘ব্রাজিল’
  • আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
  • রামিসা ধ/র্ষ/ণ ও হ/ত্যা মামলার আসামিদের পেপারবুক প্রস্তুত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম