Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

Nuri JahanbyNuri Jahan
৯:২৮ am ২১, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।
দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, দুই কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে। সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

দুপুর দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি
  • নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম