Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইলন মাস্কের এক্সএআই ৪৫ বিলিয়ন ডলারে এক্স (পূর্বতন টুইটার) কিনে নিল

Bangla FMbyBangla FM
৫:১৬ am ২৯, মার্চ ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ইলন মাস্ক তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই এর মাধ্যমে এক্স (পূর্ববর্তী টুইটার) কিনে নিলেন ৪৫ বিলিয়ন ডলারের অল-স্টক লেনদেনের মাধ্যমে। এতে এক্স-এর ১২ বিলিয়ন ডলারের ঋণের দায়ও এক্সএআই-এর ঘাড়ে চেপেছে। এক্স-এর বাজার মূল্য বর্তমানে ৩৩ বিলিয়ন ডলার এবং এক্সএআই-এর বাজার মূল্য ৮০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

এটি সোশ্যাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করার জন্য মাস্কের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাস্ক তার সোশ্যাল মিডিয়া বার্তায় জানান, “এক্সএআই এবং এক্সের ভবিষ্যত একে অপরের সাথে জড়িত। আমরা ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা একত্রিত করার জন্য পদক্ষেপ নিচ্ছি।”

এদিকে, মাস্ক ২০২৩ সালের জুলাই মাসে এক্সএআই নামে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা চালু করেছিলেন। তিনি গুগলের ‘ডিপমাইন্ড’, মাইক্রোসফট এবং টেসলা থেকে কর্মকর্তাদের এক্সএআই-এ নিয়োগ দেন। মাস্ক নিজেকে এআই দুনিয়ায় একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এ বছরের শুরুর দিকে, তিনি ১০০ বিলিয়ন ডলারে ওপেনএআই কেনার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন, যা মাস্ক এবং ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছিল।

এই অধিগ্রহণ মাস্কের এআই উচ্চাকাঙ্ক্ষাকে কীভাবে উপকৃত করবে তা এখনো স্পষ্ট নয়, তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কীভাবে এটি গ্রহণ করবে তা সময়ই বলবে। মাস্কের এই নতুন পদক্ষেপে এক্সের ৬০০ মিলিয়ন ব্যবহারকারী এবং এক্সএআই-এর অত্যাধুনিক প্রযুক্তি একত্রিত হয়ে একটি ‘আরো স্মার্ট, আরো অর্থপূর্ণ অভিজ্ঞতা’ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম