Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৯৯৯-এ ফোন করে প্রানে রক্ষা

Bangla FMbyBangla FM
১:০৮ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0



আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলা সহ ৭ জন আহত হয়েছে। হামলার সময়ে প্রতিপক্ষ গ্রæপের সদস্যরা ওই পরিবারের বসতবাড়িতেও হামলা চালায়।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালি গ্রামে এ ঘটনাটি ঘটে।

এঘটনায় আহতরা হলেন চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালি গ্রামের রুহিদাশ বিশ্বাস (৭০) , ভানুমতি বিশ্বাস (৫৫), মিন্টু বিশ্বাস (৪৩), রনজিত বিশ্বাস (৪০), সুবর্ণা বিশ্বাস (৩০), আশিক বিশ্বাস ( ২১) ও জতি রায় (১৮)। পরে
ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আহতরা প্রান ভয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে না পেরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। এদের মধ্যে মিন্টু বিশ্বাসের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রুহিদাশ বিশ্বাস বলেন, চিতলমারী উপজেলার আড়–বুনিয়া এলাকার মৃতঃ আরশাব শেখের ছেলে নূর ইসলাম শেখ (৪৩) আমার নিকট থেকে জমি ক্রয়ের জন্য বিভিন্ন সময় ১লক্ষ ৮০ হাজার টাকা দেয় কিন্তু কিছুদিন পরে জমি নিবেনা বলে জানায় এবং তার দেওয়া টাকা ফেরৎ চায়, আমি জমি বিক্রয় করে টাকা ফেরৎ দেওয়ার
কথা বললে সে আমার বড় ছেলে মিন্টু বিশ্বাসকে ধরেনিয়ে আটকে রেখে তার কাছ থেকে ২টি চেক এবং সাদা স্টাম্পে স্বাক্ষর করিয়ে রাখে। কিছুদিন পরে সে চেক দিয়ে আদালতে মামলা দায়ের করে।

আমরা স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করলে সে আমাদের কাছ থেকে প্রথমে ৩০ হাজার টাকা নেয় এবং একটি নিধারিত তারিখ দেয় সে তারিখে আমার মেঝ ছেলে রনজিত বিশ্বাস ৫০ হাজার টাকা দিতে গেলে সে টাকা ও আমার ছেলের মটর সাইকেল রেখে দেয়। পরে গত ১৪ ফেব্রুয়ারী শুক্রবার নূর ইসলাম , তার স্ত্রী শিউলি বেগম, ভাই বেল্লাল শেখ ও মিলু শেখ সহ ২৫ থেকে ৩০ জন আমার বাড়িতে এসে আমি আমার স্ত্রী ভানুমতি বিশ্বাস, ছেলে মিন্টু বিশ্বাস, রনজিত বিশ্বাস, পুত্রবধু সুবর্ণা বিশ্বাস, নাতি আশিক বিশ্বাস ও নাত বৌ জতি রায়কে বেধড়ক মারপিট করে। এসময় আসপাশের লোকজন ভয়ে তাদের কাছে আসতে পারেনি।


পরে আমার মেঝ ছেলে রনজিত বিশ্বাস ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। পরে পুলিশ চলে যাওয়ায় আমরা বাড়ি থেকে বের হতে না পারি এবং কোথাও চিকিৎসা নিতে না পারি এজন্য আমাদের বাড়ির চার পাশে ওদের লোকজন ঘিরে রাখে। আমরা কৌশলে পালিয়ে বাগেরহাটে এসে চিকিৎসা নিতে সদর হাসপাতালে ভর্তি হই। এব্যাপারে আমরা প্রানভয়ে আইনের আশ্রয় নিতে চিতলমারী থানায় যেতে পারছি না। অভিযুক্ত নূর ইসলাম শেখ এর সঙ্গে তার ০১৯৪৮-১৩৩৪০০ নম্বর মোবাইলে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি জানান, আমার পাওনা টাকা চাইতে গেলে রুহিদাসের পরিবারের সদস্যরা আমার উপর হামলা করে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে আমার স্ত্রী নূরুনাহার শিউলি থানায় অভিযোগ করেছে।

চিতলমারী থানা ভারপ্রাপ্ধসঢ়; কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, এ বিষয়ে আমার নিকট কোন অযিাগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম