Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের টাউন হল মাঠে শুরু হতে যাচ্ছে বিএনপির বৃহৎ সমাবেশ

Bangla FMbyBangla FM
৯:১৮ am ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :

অল্প কিছুক্ষণের মধ্যেই যশোরের টাউন হল মাঠে শুরু হতে যাচ্ছে বিএনপির বৃহৎ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় ইতোমধ্যে সমাবেশস্থল প্রস্তুত হয়ে গেছে। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা দলে দলে আসতে শুরু করেছেন।হাতে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজির হচ্ছেন তারা। স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠছে শহরের বিভিন্ন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, “৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই আমাদের প্রথম সমাবেশ। আমরা গণতন্ত্রের পথে ফেরার আহ্বান জানাচ্ছি। জনগণের রায়ে জনগণের সরকার ক্ষমতায় আসুক, সেটাই আমাদের প্রত্যাশা।” জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকারের দাবিতে লড়াই করছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফল পরিণতিতে আমরা আজ গণতন্ত্রের পথে ফিরতে চাই।

এই সমাবেশে দলের নেতা-কর্মীরা দারুণভাবে উজ্জীবিত।” জেলা ছাত্রদলের সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, “বিগত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে গেছি। এবার মুক্ত বাতাসে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ছাত্রদল সর্বোচ্চ সংখ্যক কর্মী নিয়ে উপস্থিত থাকবে।” সমাবেশকে ঘিরে গোটা টাউনহল ময়দান সাজ সাজ রব। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে মিছিল ও প্রচারপত্র বিলি করা হয়েছে। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সমাবেশ গণজোয়ারের নতুন মাত্রা যোগ করবে এবং বৃহৎ জনসমুদ্রে রূপ নেবে।

প্রেরক:-

মো.মনির হোসেন বেনাপোল প্রতিনিধি যশোর। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম