Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে মানবাধিকার জোটের মানববন্ধন

Bangla FMbyBangla FM
৮:২৫ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

১৯ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বুধবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে ‘সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবীতে’ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম মহাসচিব মো.মোস্তফা এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জনতা  ফ্রন্ট এর সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর , বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রিনো, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক  মো. রাজু আহমেদ সুজন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. সাহিদুল ইসলাম প্রমুখ ।


মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্ব ব্যাপি পালন করা হয়। অথচ এই ভাষা সংগ্রামে যারা অংশ গ্রহন করেছেন, জীবন দিয়েছেন। ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও এই ভাষাসৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ন মর্যাদা দেওয়া হয়নি। যেটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে। ২০২৫ সালে এসে ভাষার মাসে আমরা মনে করি এই ভাষাসৈনিকদের যারা বেঁচে আছেন এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয় ভাবে আর্থিক সম্মাননা সহ পূর্ন মর্যাদা দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যেদেশে গুনীর কদর নাই সেদেশে গুনী জন্মায় না। অতএব যাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি সেই সকল ভাষাসৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদান করা আমাদের দ্বায়িত্ব। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তান (রফিক, সালাম, বরকত, জব্বার) দেখিয়েছেন বাংলার তরুণরা বুকের তাজা রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই।


বক্তারা মানববন্ধনে আরও বলেন, ৫২’র ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ভাষাসৈনিকদের রাষ্ট্র অদ্যাবধী তাদের আর্থিক কোন সহযোগীত করে নাই। অতএব আমরা দাবী করছি মুক্তিযোদ্ধাদের মত ভাষাসৈনিকদের ও আর্থিক সম্মানিভাতা দেওয়া হোক। একই সাথে জুলাই গনঅভ্যূত্থানে যারা হতাহত হয়েছে তাদের সকল পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবী জানাই। আহতদের চিকিৎসা বাবদ ৫০ লক্ষ টাকা এবং শহীদ পরিবারবর্গকে ১ কোটি টাকা সহায়তার দাবী জানাই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম