Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দিবো না- জয়নাল আবেদীন ফারুক

Bangla FMbyBangla FM
৫:৪৪ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার, 

বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, দীর্ঘ ১৬ বছর শৈরাচার হাসিনাকে পতনের জন্য আন্দোলন সংগ্রাম, হরতাল করেছে বিএনপি। তারই ফল হিসেবে আজ জুলাইয়ের ছাত্র বৈশম্যের বিপ্লব। তাই সংসদ নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা হতে দিবো না।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী/২৫) দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।  

সাবেক চীফ হুইপ বলেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। মৃত ব্যক্তির ভোট চাই না শেখ হাসিনার তৈরী করা আয়নাঘরও চাই না। আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে। তাদেরও ব্যবস্থা নিতে হবে। সেইসাথে পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনাসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার দাবীও জানান তিনি।

যারা বিগত দিনে মানুষের হাত কেটেছে পা কেটেছে, নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহন করতে দেয় নাই। যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে সেই এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনার দাবী জানান এই বিএনপি নেতা।

এসময় জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো মানুষের উপস্থিত দেখা যায়।

এরআগে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবুর নেতৃত্বে শহরের ডালপট্টি এলাকা থেকে একটি মিছিলসহ অন্যান্য নেতা-কর্মীদের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে যোগ দেয়।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম