Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে চুরির ঘটনায় স্বর্ণালংকার-নগদ অর্থ সহ আসামি আটক

Bangla FMbyBangla FM
১২:৪৬ pm ১৬, অগাস্ট ২০২৫
in আইন ও আদালত
A A
0

 

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা থেকে রাতের যেকোনো সময় পূর্ব রূপসপুর এলাকায় মো. জসিম মোল্লার বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।

পরে অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হকের নেতৃত্বে এসআই মো. মহিবুর রহমানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। শনিবার (১৬ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে পুলিশ পূর্ব রূপসপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে আসামি রাসেল আহম্মদ মোস্তফা (৩৭) কে গ্রেফতার করে।

তল্লাশিতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- নগদ ১ লাখ ১৩ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, দুটি স্বর্ণের নাকফুল, দুটি রূপার চেইনসহ প্রায় দেড় লাখ টাকার সম্পদ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
  • পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ
  • বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ
  • কাছিপাড়ার বৈশাখ, আমার শৈশব-কৈশোরের এক টুকরো স্মৃতি
  • হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম