Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা : ইউএনও ইসলাম উদ্দিন

Bangla FMbyBangla FM
৯:৪৩ am ২০, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ আগস্ট) সিন্দুরখান ও আশিদ্রোন ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধ সরবরাহ পথ বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সতর্কবার্তা হিসেবে সম্ভাব্য উত্তোলন স্থানে লাল পতাকা টাঙানো হয়। প্রশাসন জানিয়েছে,পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষিজমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
ইউএনও মো. ইসলাম উদ্দিন বুধবার (২০ আগষ্ট)  বলেন,“নদী ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় শ্রীমঙ্গল প্রশাসন শূন্য সহনশীলতায় কাজ করছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আইন অনুযায়ী,উর্বর কৃষিজমির মাটি কাটা, ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন কিংবা পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ দণ্ডনীয় অপরাধ। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর অধীনে এসব অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
প্রশাসন আরও জানায়,’সেতু,কালভার্ট,রেললাইন, সড়ক,বাঁধ,বনাঞ্চল,সরকারি-বেসরকারি স্থাপনা ও আবাসিক এলাকার কাছ থেকেও বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ’।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন
  • দক্ষতাই শক্তি, দিনাজপুরে আঞ্চলিক স্কিল ও ইনোভেশন মেলার উদ্বোধন
  • গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে গ্রামবাসী
  • মৌলভীবাজারে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে বিভ্রান্তি, পুনঃপরীক্ষায় সুস্থ মা ও শিশু
  • পঞ্চগড়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম