Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার

Bangla FMbyBangla FM
১১:১১ am ২২, অগাস্ট ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (২২ আগস্ট) প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে কিছু গণমাধ্যম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রচার করেছে, যেখানে তিনি ‘মিথ্যা ও উসকানিমূলক মন্তব্য’ করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে। একইসঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি বা সংগঠন যদি তাঁর বক্তব্য প্রচার বা প্রকাশ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, টেলিভিশন বা অনলাইনে দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত আসামির বক্তব্য প্রচার আইন লঙ্ঘনের শামিল। গত বছরের ডিসেম্বরে ট্রাইব্যুনাল এ ধরনের বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে।

সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়, “শেখ হাসিনার যেকোনো উসকানিমূলক বক্তব্য প্রচার বা পুনঃপ্রচার গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জনগণকে বিভ্রান্ত করতে পারে। আইন অমান্যকারী যেকোনো মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
  • পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ
  • বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ
  • কাছিপাড়ার বৈশাখ, আমার শৈশব-কৈশোরের এক টুকরো স্মৃতি
  • হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম