Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ আবু সাঈদের পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

Bangla FMbyBangla FM
৩:১১ pm ২৪, মার্চ ২০২৫
in বাংলাদেশ
A A
0

শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৪ মার্চ) সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শহীদ আবু সাঈদের বাবার নিকট আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

২০২৩ সালের ১৬ জুলাই রংপুরে গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

২৩ মার্চ সেনাবাহিনী আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে শহীদ আবু সাঈদের বাবা সেনাপ্রধানের আমন্ত্রণে অংশ নেন।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দেশপ্রেমিক ও ত্যাগীদের প্রতি সম্মানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বনজীবী নিহতের ঘটনায় ফরেস্ট অফিসে হামলা, আহত ৫
  • মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
  • এমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে রামগঞ্জে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
  • ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ফুটবলের মহাযজ্ঞ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম