Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেঘনার বুকে লুটপাট বন্ধে ডিসি অফিসে মানববন্ধন!

Bangla FMbyBangla FM
১:৪৯ pm ২৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোলচোরি পাতারচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুচাইপট্টি ইউনিয়নের শত শত নারী-পুরুষ।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এ অঞ্চল এখন আরও সংকটে পড়েছে। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—মোসলেম বেপারী, সোহেল বেপারী, শামীম বেপারী ও নিজাম বেপারীর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র নদী থেকে অবৈধভাবে বালু তুলছে। এমনকি তারা ফসলি জমির মাটিও কেটে নিচ্ছে।

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাজারো মানুষ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ভুক্তভোগী সুজন মাঝি, হাবিব মাঝি, মুক্তিযোদ্ধা মালেক মুন্সীসহ অনেকে বলেন, “আমরা চাই আমাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা হোক। অবৈধ বালু উত্তোলনকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অভিযুক্তদের একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ডিসি অফিস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর
  • জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস
  • সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
  • টিসিবি ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম