Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাষা শহীদদের স্মরণ করলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

Bangla FMbyBangla FM
১১:০৫ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ রাহাদ আলী সরকার, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

আজ ভোর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী -এর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ পল্লবী, মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ের উপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত বক্তব্য প্রদান করেন।

১৯৫২ সালের ভাষা শহিদদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে এবং বাংলা ভাষা রক্ষা, দেশ-বিদেশে প্রসার ও চিরঞ্জিবতা প্রদানে সকলকে সচেষ্ট হওয়া উচিত।সেইসাথে তিনি জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী, শিশু ও অন্যান্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা, বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শাহজাদপুরে কৃষকের ৪ টি গরু চুরির অভিযোগ
  • ডোমারে ট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
  • গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিগার সুলতানার স্মরণসভা ও দোয়া
  • কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
  • গাজার আশপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করল ইসরাইল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম