Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২৫ am ০৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর আগ্রহ ও উদ্বেগ দেখা দেওয়ায় এ আয়োজনকে ঘিরে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সাড়া দেখা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে একই সময়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদভেদে ইমাম ও হাফেজদের নেতৃত্বে মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী এবং হাজারো সাধারণ মুসল্লি অংশ নেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের স্থিতিশীলতা, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি জন্য প্রার্থনা করা হয়। বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, নিরাপত্তা এবং সবার জীবনে শান্তি বরকত নেমে আসার জন্যও দোয়া করা হয়।

এছাড়াও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনার সঙ্গে সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থতা, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয়দের মতে, দোয়া মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, এখনো বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অটুট রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম